• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সন্ত্রাসী হামলায় পঙ্গু সাংবাদিক আব্দুল বাছিত খানের আর্তনাদ — চিকিৎসাহীন এক মানবেতর জীবন

রিপোটার : / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি :একসময় অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতেন তিনি। আজ সেই মানুষটিই নীরব যন্ত্রণার বন্দী। সন্ত্রাসী হামলায় পঙ্গু হয়ে পড়া সাংবাদিক আব্দুল বাছিত খান এখন চিকিৎসাহীন অবস্থায় বাড়িতেই ধুঁকছেন—জীবন যেন দীর্ঘ এক বেদনাময় অপেক্ষা।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আব্দুল বাছিত খান দীর্ঘ এক যুগ ধরে নিষ্ঠার সঙ্গে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যায়, সন্ত্রাস ও অত্যাচারের বিরুদ্ধে তার সাহসী প্রতিবেদনই যেন তার জীবনের সবচেয়ে বড় “অপরাধ” হয়ে দাঁড়ায়। ২০২২ সালের ১৩ আগস্ট—এক ভয়াবহ দিন। রহিমপুর ইউনিয়নের একদল বিপথগামী সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে হাত-পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায় মৃত ভেবে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তাকে। দুই মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেও, সেই থেকে শুরু হয় অন্তহীন যন্ত্রণা।
একাধিক অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। ডান হাত আজ প্রায় অচল, বাম পায়ে রড বসানো, বাম হাতে প্লেট—প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় ভরা। চিকিৎসকেরা আবারও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন প্রায় তিন লক্ষ টাকা—একটি পরিমাণ যা তার পরিবারের কাছে আজ স্বপ্নের মতো দূর। চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় সাত লক্ষ টাকা ব্যয় হয়েছে—ধার-দেনা, হাওলাত আর মানুষের সহানুভূতির ওপর ভর করেই। অথচ একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ নিজেই হয়ে পড়েছেন পরিবারের সবচেয়ে বড় অসহায়তা। মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে তার পরিবার আজ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। জীবনের প্রতিটি দিন যেন বেঁচে থাকার জন্য এক নতুন সংগ্রাম। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ জানান, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া এই সাংবাদিক চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। দেশ-বিদেশের সহৃদয় মানুষ এগিয়ে এলে হয়তো আবারও আলো দেখতে পারে একটি অসহায় পরিবার। মানবতার দরজায় তাই নীরব কড়া নাড়ছে একটি ভাঙা শরীর, একটি ক্লান্ত পরিবার।
সহায়তার জন্য যোগাযোগ:
আব্দুল বাছিত খান
বিকাশ/নগদ: ০১৭১৬৪৬১২৭৬

 


আরো সংবাদ পড়ুন...