• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর খৈয়া গোখরো সাপ উদ্ধার কালবৈশাখী ঝড় ও বন্যায় কমলগঞ্জের আদমপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফসলি জমি ও বসতবাড়ি বিধ্বস্ত শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধাকে হত্যা, যুবক আটক লাউয়াছড়ায় সড়ক অবরুদ্ধ: যানজটে আটকে ট্রেন মিস পর্যটকের শ্রীমঙ্গলে একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে,পশ্চিম ভাড়াউড়া গ্রাম। শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আধুনিকতার বাইরে ফুলবাড়ি চা বাগান, ভরসা এখন কুপিবাতি শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শ্রীমঙ্গল-কমলগঞ্জ, তিন দিন ধরে বিদ্যুৎহীন অধিকাংশ এলাকা উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকার উদ্বোধন

মোবাইল আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার উদ্যোগ

রিপোটার : / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি : মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়া হয়েছে ইতিবাচক শক্তি হিসেবে। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার যুবসমাজকে সুস্থ বিনোদন ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে এগিয়ে নিতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় তরুণ সংগঠক মঈদ আশিক চিশতি। তিনি কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ক্রীড়া ক্লাবে জার্সি, ফুটবলসহ খেলাধুলার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করছেন। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক বন্ধন জোরদার করাই তাঁর মূল লক্ষ্য। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা আরও শক্তিশালী করবে। যুবসমাজকে মাদকমুক্ত ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে—খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর পথ, আর সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন তিনি মাঠে মাঠে।


আরো সংবাদ পড়ুন...