• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জিলাপিতে বিষাক্ত রাসায়নিক, ‘বেঙ্গল সুইট ফুড’কে ১৬ লাখ টাকা জরিমানা

রিপোটার : / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
জিলাপি উৎপাদনে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করার দায়ে মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাকিব হোসাইন।
তিনি জানান, ল্যাবরেটরি পরীক্ষায় প্রতিষ্ঠানটির উৎপাদিত জিলাপিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজারে মামলা দায়ের করেন।
মামলার ধারাবাহিক শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর দুটি ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নিরাপদ খাদ্য অফিসার জানান, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...