• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী

রিপোটার : / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

  • শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুলে প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল -কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি খালের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয় এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মোঃ মহিবুল্লাহ (আকন) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী হলেন মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, শ্রীমঙ্গল ইপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এলকাবসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মাঝে ইতিবাচক সচেতনতা তৈরি হবে।


আরো সংবাদ পড়ুন...