• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত।

রিপোটার : / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও
সংবর্ধনা অনুষ্ঠিত।

শ্রীমঙ্গল প্রতিনিধি :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শনিবার (২৮ ফ্রেব্রুয়ারী) শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর অঞ্চল। এ পর্যটন নগরীকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা এমপির বক্তব্যকে স্বাগত জানিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),মো.ইসলাম উদ্দিন,শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি),মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ আহমেদ,শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক মো.শামিম আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারু,তাঁদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ইফতার মাহফিলের আয়োজনটি সম্পন্ন হয়।


আরো সংবাদ পড়ুন...