• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রিপোটার : / ২৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা ইসলামিক রিলিফ (নেদারল্যান্ডস) ও ওসমান কনসালটিং ইউকে এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সোশ্যাল এইড এর জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী।এসময় আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর ডিরেক্টর ফাইনেন্স এন্ড এডমিন মো.আলী,নির্বাহী পরিচালক সোশ্যাল এইড ইঞ্জিনিয়ার বাবুল আক্তার ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।জানা যায়,তিন দিন ব্যাপী উপজেলার ১৪’শ ২০ জন সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে ২৫ কেজি চাল,৩ কেজি মসুর ডাল,৫ লিটার সয়াবিন তেল,২ কেজি ছোলা,৩০ টি ডিম,২ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি গুড়া দুধ,২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে।আজ প্রথম দিন সাড়ে ৪’শ লোকজনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।


আরো সংবাদ পড়ুন...