• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল থানা পুলিশের অভি*যানে ৪৫ পিস ই**য়াবা উদ্ধার, আ*টক ১

রিপোটার : / ৫৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের গিয়াস মিয়ার কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রয়কালে বিল্লাল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক বিল্লাল মিয়া খাসগাঁও গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...