• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বটতলা বাজারে নারীকে কারে তুলে অপহরণের চেষ্টা

রিপোটার : / ৪৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ আহাদ মিয়া, মৌলভীবাজার শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এক নারীকে জোরপূর্বক কারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৮মার্চ) ভোর প্রায় সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় আসা যাওয়া করে এবং গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে বলেন। তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি।
নিশি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কম থাকায় তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় গাড়িটি আবার সেখানে আসে এবং গাড়ি থেকে নেমে একজন যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তিনি প্রাণপণ ছুটে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম কাজ করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...