• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোটার : / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২৬

শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রুবেল আহমদ শ্রীমঙ্গল : মৌলভীবাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর শ্রীমঙ্গল উপজেলা,পৌর ও ইউনিয়ন শাখার উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুর ১২টায় শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে তাঁকে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ রায় এবং সাধারণ সম্পাদক শ্রীপদ দেব যৌথভাবে প্রধান অতিথির হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মোঃ দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মোঃশামীম আহমেদ,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইয়াকুব আলী,মোঃমকসুদ আলী ও বাদশা মিয়া কাজল,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ টিটু আহমেদ,পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...