• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ আসামী গ্রেফতার

রিপোটার : / ৯১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

  • রুবেল আহমদ, শ্রীমঙ্গল :মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আইবুর রহমান আকাশসহ মোট ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
    পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আইবুর রহমান আকাশ (পিতা: মোঃ দুলাল মিয়া, মাতা: আফরোজা বেগম) শ্রীমঙ্গল পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। অভিযান পরিচালনা করে পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
    এছাড়াও, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলা ও অভিযোগের ভিত্তিতে আরও ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
    শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার আওতাধীন এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ পড়ুন...