• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি আটক

রিপোটার : / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলোচিত জুনায়েদ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সাথে জড়িত মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬, বাংলাদেশ পেনাল কোডের ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা স্থানীয়দের।


আরো সংবাদ পড়ুন...