• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

রিপোটার : / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে একটি নির্বিষ কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের বাসায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা দ্রুত বাসা থেকে বের হয়ে যান।
পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া তাসমিম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার ভেন্টিলেটরের ভেতরে একটি কালনাগিনী সাপ দেখতে পান।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের সদস্য সজল দেব জানান, সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কালনাগিনী একটি  নির্বিষ ও মৃদু বিষধর সাপ, তবে দেখতে ভয়ঙ্কর হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই আতঙ্কিত হয়ে পড়েন।


আরো সংবাদ পড়ুন...