• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল থানার অভিযানে ৪ ছিনতাইকারীসহ ৫ জন গ্রেফতার

রিপোটার : / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন ছিনতাইকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে একটি অভিযানিক দল রবিবার (৫ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চিহ্নিত ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন খালেদ মিয়া (২৮), পিতা: নজির মিয়া, সুরমাভ্যালী; কাওছার মিয়া (২৮), পিতা: সোহেল মিয়া, শাহীবাগ; এবং সিয়াম মিয়া (২০), পিতা: মৃত কাদির মিয়া, শান্তিবাগ। তাদের সকলের বাড়ি শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায়।
পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এদিকে, একই থানার আরেকটি অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে শামীম মিয়া (২০), পিতা: সেলিম মিয়া, গ্রাম: ডলুছড়া, থানাঃ শ্রীমঙ্গলকে গ্রেফতার করা হয়।
এছাড়াও একটি মারামারি মামলায় আরও একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...