• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

ছেলের হাতে বাবা খুন, ৩ ঘন্টার মধ্যে পাহাড় থেকে আসামি আটক

রিপোটার : / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ আহাদ মিয়া,মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর মিয়া (৪৫)। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারালো ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়।
এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পালিয়ে পাহাড়ে আশ্রয় নেয়, পরবর্তীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশে অভিযানে আসামীকে আটক করা হয়। বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের অবগত করেন।  এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না কে একাধিকবার ফোন দিয়েও তিনি ফোন রিসিভ করেননি, পরবর্তীতে মৌলভীবাজার  সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল, মোঃ ওয়াহিদুজ্জামান রাজু সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবাকে খুন করে ছেলে এবং ভাইকে আহত করে, ঘটনার ৩ ঘন্টার মধ্যে স্হানীয়দের সহযোগিতায় পুলিশ ও র‌্যাব অভিযান করে আসামিকে আটক করে। বর্তমাসে আসামি শ্রীমঙ্গল থানা হেফাজতে রয়েছে বলে জানান।


আরো সংবাদ পড়ুন...