• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলের হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে আটকা ১০ ফুটের অজগর, উদ্ধার

রিপোটার : / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলের হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। জেটি রোড সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনাটি মুহূর্তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয় বাসিন্দা রাজা মিয়া ও সাইদুল হক আবুল বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালটি তুলে এনে অজগর সাপটিকে সফলভাবে উদ্ধার করেন।
উদ্ধারকৃত সাপটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানা গেছে।
পরে সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।


আরো সংবাদ পড়ুন...