• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল

রিপোটার : / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মূল্যবান মেশিনের লোহার মোল্ড উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ ভোর রাতে আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে বিভিন্ন লোহার মূল্যবান মোল্ড চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে একটি বিশেষ দল ২৬ এপ্রিল দিন ও রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য নিতাই মালাকার (২৮) ও মোঃ মিলন শেখ (৩৮)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া মেশিনের মোল্ড উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...