• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে ১৪ ফুটের অজগর, দেখতে মানুষের ঢল

রিপোটার : / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বসতঘরের সিলিংয়ে বিশাল আকৃতির অজগর সাপ দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি জীবিত উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামে। স্থানীয় বাসিন্দা খলিল মিয়ার বসতঘরের সিলিংয়ের বাঁশের ওপর কুণ্ডলী পাকিয়ে থাকা অজগর সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে হঠাৎ এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন শত শত উৎসুক মানুষ। বিশাল আকৃতির সাপটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। এ সময় কেউ কেউ সাপটিকে মেরে ফেলার কথা বললেও, পরে গ্রামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও পরিবেশ কর্মী । তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন।

পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ জানান, উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, অজগর সাধারণত মানুষের ক্ষতি করে না। বনাঞ্চল কমে যাওয়া এবং খাবারের সন্ধানে অনেক সময় এসব সাপ লোকালয়ে চলে আসে। তাই বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা।


আরো সংবাদ পড়ুন...