• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে দোকানের সিন্দুকের নিচ থেকে উদ্ধার বিরল সবুজ ফণিমনসা সাপ

রিপোটার : / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

রুবেল আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কলার দোকানের সিন্দুকের নিচ থেকে বিরল প্রজাতির সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোকানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার (২৪ মে) দুপুরে শ্রীমঙ্গল নতুনবাজারের দ্বিতীয় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে কলার ছড়ির সঙ্গে একটি সাপ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
প্রথমে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সাপটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় দোকানের সিন্দুকের নিচে লুকিয়ে থাকা সাপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা জানান, সাপটি ছিল বিরল সৌন্দর্যের সবুজ ফণিমনসা (Boiga cyanea)। এটি একটি মৃদু বিষধর ও বৃক্ষবাসী সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের জন্য তেমন ক্ষতিকর নয় এবং বনাঞ্চল বা গাছে বসবাস করে।
পরে উদ্ধার করা সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দেয়। অনেকেই বিরল এ সাপটি এক নজর দেখতে দোকানের সামনে ভিড় করেন।


আরো সংবাদ পড়ুন...