• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে যাত্রী ছাউনিতে রাখা সিএনজি অটোরিকশা চুরি, সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ভাইরাল না ফেরার দেশে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্ণধার সিতেশ রঞ্জন দেব শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিসিবি’র কাউন্সিলর শরফুর মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত।

রিপোটার : / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

  1. শ্রীমঙ্গল প্রতিনিধি :আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅরডিনেটর ও বিসিবির কাউন্সিলর সরফরাজ আহমেদ শরফুর শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সাংবাদিকদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শ্রীমঙ্গলের বিভিন্ন সমসাময়িক বিষয়াবলী আলোচনা করেন শরফু। এসময় তিনি বিগত ৩০ বছর শ্রীমঙ্গল পৌরসভায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে বলেন,দোকান কোটা বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে পৌরসভার কোষাগারে ২ থেকে ৩ লক্ষ টাকা জমা দিয়ে অতিরিক্ত ৩০ লক্ষ বা আরও বেশি টাকা আদায় করে ব্যবসায়ীদের নিঃশেষ করা হয়েছে। তিনি যদি পৌরসভায় নির্বাচিত হতে পারেন দৃশ্যমান উন্নয়ন না করতে পারলে তিন বছরের মাথায় পদত্যাগ করবেন বলে জানান।
এছাড়া ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এ সময় সরফরাজ আহমেদ শরফু সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও শ্রীমঙ্গলকে নিয়ে তার সকল ভাল কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন


আরো সংবাদ পড়ুন...