• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষের মৃত্যু, নিঃস্ব চা শ্রমিক পরিবার

রিপোটার : / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, জুড়ী (মৌলভীবাজার):

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। এতে কয়েকটি দরিদ্র চা শ্রমিক পরিবার মুহূর্তের মধ্যেই তাদের আয়ের প্রধান উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

বুধবার (৩ জুন) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে চরে বেড়ানো গবাদিপশুর ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়।

নিহত গবাদিপশুগুলো স্থানীয় কয়েকটি চা শ্রমিক পরিবারের জীবিকার প্রধান অবলম্বন ছিল। পরিবারগুলো দীর্ঘদিন ধরে কষ্ট করে গরু ও মহিষগুলো লালন-পালন করছিল। এসব পশু বিক্রির অর্থেই চলতো তাদের সংসার, সন্তানদের লেখাপড়া এবং নিত্যপ্রয়োজনীয় খরচ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, বজ্রপাতে গবাদিপশুগুলো মারা যাওয়ায় তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে তাদের বহু বছরের সঞ্চয় ও স্বপ্ন ভেঙে গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, দরিদ্র চা শ্রমিক পরিবারগুলোর জন্য এ ক্ষতি অপূরণীয়। তাই দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান করা হলে পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।


আরো সংবাদ পড়ুন...