• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

তারেক রহমানের আগমন ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ

রিপোটার : / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ

রুবেল আহমদ :আগামী ১৭ জুন বাংলাদেশের সবকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান -এর শ্রীমঙ্গল আগমনকে কেন্দ্র করে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সম্ভাব্য অনুষ্ঠানস্থল হিসেবে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে প্রস্তুত করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি ভিক্টোরিয়া মাঠে মাটি ভরাট, রং করে নান্দনিক সাজসজ্জা এবং পরিবেশ উন্নয়নের নানা কাজ চলছে। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সেদিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
এ উপলক্ষে শুক্রবার সকালে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও ঢাকা থেকে আগত বেল ইভেন্ট মেনেজমেন্ট এর দায়িত্বশীলরা ভিক্টোরিয়া হাইস্কুলের মাঠ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমান,এসিল্যান্ড মুহিবুল্লাহ আকন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,
শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,সদস্য সচিব রুবেল আহমদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠান সফল করতে মাঠ প্রস্তুতকরণ, সৌন্দর্যবর্ধন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।


আরো সংবাদ পড়ুন...