• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে যাত্রী ছাউনিতে রাখা সিএনজি অটোরিকশা চুরি, সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ভাইরাল না ফেরার দেশে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্ণধার সিতেশ রঞ্জন দেব শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।

শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত।

রিপোটার : / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

  • শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত।

রুবেল আহমদ :মৌলভীবাজারের শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুন) রাত ৮ টায় প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হল রুমে এ উৎসব পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো.মুহিবুল্লাহ আকন্দ,অফিসার ইনচার্জ (তদন্ত) মো.আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন,উপজেলা জামাতে ইসলাম এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সরকারি কাজের ব্যস্ততায় বিনোদনের তেমন সুযোগ পাইনা। শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আয়োজনে মৌসুমী ফলের এ সমাহার ও এর স্বাধে আনন্দ উপভোগ করেছি। তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দদের এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
এসময় মৌসুমী ফল উৎসব আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,উপজেলা জামাতে ইসলাম এর আমির মাওলানা ইসমাইল হোসেন,উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম,উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পাল,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...