• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

কমলগঞ্জে যাত্রী ছাউনিতে রাখা সিএনজি অটোরিকশা চুরি, সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ভাইরাল

রিপোটার : / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মো. আহাদ মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা বাজারে যাত্রী ছাউনিতে রাখা একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ জুলাই ২০২৬, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়। ঘটনার সময় একটি বালুভর্তি ট্রাক সড়কে রেখে চোরচক্রের সদস্যরা পুরো এলাকায় নজরদারি চালায়। এ সময় চক্রের একজন সদস্য যাত্রী ছাউনিতে অবস্থান নিয়ে কৌশলে সিএনজি অটোরিকশার লক খুলে ফেলে। পরে গাড়িটির পর্দা নামিয়ে সেটি নিয়ে দক্ষিণ বালিগাঁও বটতলা বাজার থেকে শ্রীমঙ্গলের দিকে দ্রুত চলে যায়।
ঘটনার পর স্থানীয়রা বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ইতোমধ্যে চোরচক্রের একজন সন্দেহভাজন সদস্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন


আরো সংবাদ পড়ুন...