• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি:
পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন এলাকায় ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তুলতে উৎসাহিত হয়।
ব্যতিক্রমী ও প্রশংসনীয় এই উদ্যোগ গ্রহণ করেন কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান রুমন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে এ আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণের মতো কার্যক্রম পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।


আরো সংবাদ পড়ুন...