• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রিপোটার : / ৫২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সুহেল মিয়া (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুহেল মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর ভাগিনা বলে জানা গেছে।
নিহতের খালাতো ভাই মো. মতিন মিয়া জানান,  দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় ফরহাদ মিয়াসহ কয়েকজন সিএনজির যাত্রী  শ্রীমঙ্গল থেকে আসার সময় সড়কের ওপর একজন যুবককে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখেন। তারা গাড়ি থামিয়ে কাছে গিয়ে দেখেন সুহেলকে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে কীভাবে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সুহেল মিয়ার বাবা নেই। তার মা নিখোঁজ হওয়ার কিছুদিন পর একটি ঝুলন্ত কঙ্কাল পাওয়া গিয়েছিল বলে স্বজনরা জানান। এরপর থেকে সুহেল স্বজনদের আশ্রয়ে ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ পড়ুন...