• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু মণিপুরিদের ঐতিহ্যবাহী প্রাচীন ‘লাই হারাওবা’ উৎসব

রিপোটার : / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বর্ণাঢ্য পথপরিক্রমার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উৎসবটি আগামী ১০ এপ্রিল বিকেলে সমাপ্ত হবে।

 

লাই হারাওবা অনুষ্ঠানে নৃত্য শিল্পী

লাই হারাওবা অনুষ্ঠানে নৃত্য শিল্পী

 

উৎসবের উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী শিল্পী ও ভক্তরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে সঙ্গীত পরিবেশন এবং মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। সন্ধ্যায় নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা নৃত্য ও গানের পরিবেশনায় অংশ নেন, যা পুরো পরিবেশকে আনন্দমুখর করে তোলে।
লাই হারাওবা মণিপুরি জনগোষ্ঠীর একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয়-সাংস্কৃতিক উৎসব। ‘লাই’ অর্থ দেবতা এবং ‘হারাওবা’ অর্থ আনন্দ; অর্থাৎ এই উৎসব দেবতাদের আনন্দ বিধানের উদ্দেশ্যে উদযাপিত হয়। এতে সনামাহি ধর্মের দেবতাদের সন্তুষ্ট করতে নানা আচার-অনুষ্ঠান, মন্ত্রপাঠ (লাইপৌ), ঐতিহ্যবাহী সঙ্গীত এবং বিশেষ নৃত্য যেমন মাইবী জাগোই পরিবেশিত হয়।
আয়োজকদের মতে, এই উৎসব সৃষ্টি, বিশ্বতত্ত্ব এবং আধ্যাত্মিক সম্প্রীতির প্রতীক। এটি মণিপুরি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয়ে আসছে।
এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী, গবেষক এবং ভারতের মণিপুর থেকে আগত শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করছেন। উৎসবটি ইউনেস্কো বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহায়তায় “সম্প্রদায়-ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়ন” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।
লাই হারাওবা স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ জানান, এই উৎসব মণিপুরি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি উৎসব নয়, বরং তাদের জীবনদর্শন, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতিফলন।
উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মৈতৈ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং এটি অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করছে।


আরো সংবাদ পড়ুন...