• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকার উদ্বোধন

রিপোটার : / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল এর জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মোঃ মাহবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ বকসি ইকবালসহ এলাকার বিশিষ্ট সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল হান্নান চিনু, আহমদ সিরাজ, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, আব্দুর রাজ্জাক রাজা, মোঃ আসহাবুজ্জামান সাওন, মোঃ আহমেদুজ্জামান আলমসহ আরও অনেকে।

 


পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান ও অতিথিদের ফুলেল সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথি এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী কেক কেটে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির উদ্বোধন করেন এবং পত্রিকার সাংবাদিকদের গলায় পরিচয়পত্র পরিয়ে দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“একটি বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগ তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই।”
তিনি আশা প্রকাশ করেন, ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তারা নতুন পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, কমলগঞ্জের বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, কৃষি এবং চা-বাগান এলাকার বাস্তব চিত্রসহ জনজীবনের নানা দিক তুলে ধরতে এই পত্রিকা কার্যকর ভূমিকা রাখবে।

 


অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মানে কেক কাটা, ফটোসেশন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। নতুন এই সাপ্তাহিক পত্রিকার যাত্রা স্থানীয় সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।


আরো সংবাদ পড়ুন...