• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোটার : / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উত্তর চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর কারিগরি সহযোগিতা ও অর্থায়নে এবং সীমান্তিক এনজিও সংস্থার বাস্তবায়নে এ আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভানুমতি দীপ্তির সভাপতিত্বে এবং সীমান্তিকের উপজেলা সুপারভাইজার শামসুর রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিক সুনামগঞ্জ জেলা অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার অপু কুমার দাস।
এছাড়াও সীমান্তিকের কমিউনিটি মোবিলাইজার লিপিকা রানী চৌধুরী ও বসনা রানী রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ মনিবিস্কুট চকলেট কুকিজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় মনিবিস্কুটের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয় এবং শিশুদের দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।


আরো সংবাদ পড়ুন...