• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু

রিপোটার : / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিনিধি শ্রীমঙ্গল, (মৌলভীবাজার)

​মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের (মৌলভীবাজার রোড) ৬ নং পুল সংলগ্ন এলাকায় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির একটি ‘মুখপোড়া হনুমানের’(Capped Leaf Monkey) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিএনজি চালক অখিল মালাকার রাস্তার পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি এগিয়ে এসে আহত হনুমানের মুখে পানি দেন এবং বাঁচানোর বিভিন্ন চেষ্টা করেন।

পরে বিষয়টি তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। এরপর তাকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত বলে ঘোষণা করেন।

​পরবর্তীতে মৃত মুখপোড়া হনুমানটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কার্যালয়ে কর্মরত জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, মৃত হনুমানটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এরপর বন বিভাগের নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হবে।

মুখপোড়া হনুমান বর্তমানে বাংলাদেশের একটি বিপন্ন বন্য প্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এ প্রজাতিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বনভূমি সংকুচিত হওয়া এবং মানুষের হস্তক্ষেপের কারণে এই প্রজাতিটি এমনিতেই হুমকির মুখে, তার ওপর এমন দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। দেশের সীমিত কয়েকটি চিরসবুজ বনাঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান এদের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল।

 


আরো সংবাদ পড়ুন...