রুবেল আহমদ :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাগান থেকে চায়ের পাতা তোলার সময় বিষধর পদ্ম গোখরা সাপের ছোবল থেকে রক্ষা পেলেন চা শ্রমিক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে চা শ্রমিকরা বাগানে চা পাতা তুলতে গিয়ে হাঠাৎ একটি সাপ দেখতে পান। এসময় অন্যান্য শ্রমিকদের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়লে পাতা তোলা বন্ধ করে দেন শ্রমিকরা।
পরে বিষয়টি বাগান ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানালে সাপটি উদ্ধারের জন্য তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল,পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।সজল দেব জানান, চা বাগান থেকে উদ্ধার করা সাপটি বিষধর পদ্ম গোখরা
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।