• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপি’র স্ত্রীকে প্রধান অতিথি করায় ইউএনও ও এসিল্যান্ড বদ

রিপোটার : / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক :হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রশাসনের এক সভায় স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথি করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)কে বদলি করা হয়েছে।
রবিবার (১ মার্চ) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন দে’কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়-এ সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়-এ বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনের আয়োজিত এক সভায় স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথি করা নিয়ে সমালোচনা সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে তাদের বদলি করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


আরো সংবাদ পড়ুন...