• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে জানাউড়ায় ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন।

রিপোটার : / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:13;

  • শ্রীমঙ্গলে জানাউড়ায় ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন।

রুবেল আহমদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়ায় ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১০ এপ্রিল)জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে “ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর বর্ণাঢ্য মেগা ফাইনাল জানাউড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃশাহাব উদ্দিন, আজির উদ্দিন,সাংবাদিক রুবেল আহমেদ এবং খেলার আহ্বায়ক সেলিম মাহমুদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।এসময় বক্তারা বলেন,যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ফাইনাল খেলায় মুখোমুখি হয় জেআর ফুটবল একাডেমি ও শেরপুর রাব্বি স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপভোগ্য এই ম্যাচে শেষ পর্যন্ত জেআর ফুটবল একাডেমি বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উল্লেখ্য, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আরো সংবাদ পড়ুন...