• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

মানিকগঞ্জে ভলিবল প্রতিযোগিতায় শিবালয়ে নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রিপোটার : / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতায় শিবালয় উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার বিকেলে শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ২–০ সেটে বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার।

জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান এবং শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক হবে।


আরো সংবাদ পড়ুন...