• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাংবাদিকতার আড়ালে চুরি ডাকাতি : আবারো ডাকাত শাহ আলম আটক

রিপোটার : / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  সাংবাদিকতা একটি মহান পেশা, কিন্তু কিছু অপরাধী এই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সমাজকে বিষিয়ে তুলছে। আজ নরসিংদীর শিবপুর থানায় তেমনি ডাকাত শাহ আলম আটক হয়েছে । সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা।

জানা গেছ , আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলম ও তার সহযোগীরা সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতি করে আসছিল। আজ একটি প্রাইভেটকারে করে ২টি গরু চুরি করে পালানোর সময় শিবপুর থানা পুলিশ ধাওয়া করে শাহ আলমসহ ৩ জনকে আটক করে।

তবে যারা শাহ আলমকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়েছেন বা টাকার বিনিময়ে পত্রিকার আইডি কার্ড সরবরাহ করেছেন, তারা কি এই অপরাধের ভাগীদার নন?
অনেক ক্ষেত্রে দেখা যায়, নামসর্বস্ব কিছু পত্রিকার অসাধু সম্পাদকরা মাসিক বা সাপ্তাহিক কমিশনের বিনিময়ে চিহ্নিত অপরাধীদের হাতে কার্ড তুলে দেয়।
এই কার্ড ব্যবহার করে তারা পুলিশি তল্লাশি এড়ানো এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর সাহস পায়।

শুধু এই গরু চোর বা ডাকাতদের ধরলেই হবে না, বরং যে সব অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অপরাধীকে ‘সাংবাদিক’ বানিয়ে কার্ড দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকতার নাম ভাঙিয়ে যারা অপরাধের সাম্রাজ্য গড়েছে, তাদের ঠাঁই শুধু কারাগারেই হওয়া উচিত। সচেতন হোন, ভুয়া সাংবাদিকদের প্রতিরোধ করুন।


আরো সংবাদ পড়ুন...