• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

সিঁড়ির নিচ থেকে ৫টি পদ্ম গোখরোর বাচ্চা উদ্ধার

রিপোটার : / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মো: আহাদ মিয়া মৌলভীবাজার শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রতিনিধি :  মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি পদ্ম গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানী বাড়ি মুজাহিদ মঞ্জিল থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাপ দেখতে পান। এতে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও তাৎক্ষণিকভাবে সাপ উদ্ধারের ব্যবস্থা না হওয়ায় তাঁরা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা সতর্কতার সঙ্গে সিঁড়ির নিচ থেকে একে একে পাঁচটি মনোক্লেড কোবরা বা পদ্ম গোখরোর বাচ্চা নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, পদ্ম গোখরো অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। লোকালয়ে সাপের উপস্থিতি দেখতে পেলে আতঙ্কিত হয়ে সাপটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে অভিজ্ঞ উদ্ধারকারী বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত।
উদ্ধার করা পাঁচটি সাপ পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, “উদ্ধার করা পাঁচটি গোখরো সাপ বন্যপ্রাণী রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”


আরো সংবাদ পড়ুন...