• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

নিরাপত্তা বলয় ভেদ করে লাউয়াছড়া থেকে সেগুন গাছ চুরি, জড়িতদের খুঁজছে বন বিভাগ

রিপোটার : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া সংলগ্ন স্টিল ব্রিজ নামক এলাকা থেকে  শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রধান সড়কের পাশ থেকে সোমবার ভোররাতে বিশাল একটি সেগুন গাছ (মৃত)  চুরি হয়েছে। প্রায় ৭ ফুট বেড়ের ধারনা করা হচ্ছে  এই গাছটির আনুমানিক বাজারমূল্য লক্ষ টাকার কাছাকাছি।  অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু বন প্রহরী ও স্হানীয় বন টহল দলের সদস্য নিয়মিত দায়িত্ব পালন না করার কারনে এমন ঘটনা ঘটেছে।
​ভানুগাছ বাজারের এক পথচারী জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক প্রচণ্ড গতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখা যায়। ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটির ওপর লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসা ছিলেন। এছাড়া গাড়িটির ঠিক সামনে মোটরসাইকেলে চড়ে দুজনকে পাহারা দিয়ে যেতে দেখেছেন তিনি।
​বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানকিছড়া গেটে দায়িত্বে ছিলেন বহ প্রহরী বাবুল ও সিপিজি সদস্য বিজয় বাউরি । অন্যদিকে, লাউয়াছড়া প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশরীরে  উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে সড়কের পাশ থেকে বিশাল গাছটি কেটে নিয়ে গেল চোরচক্র, এ নিয়ে জনমনে নানান প্রশ্ন জেগেছে।
​শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, মৃত একটি সেগুন গাছ চুরির বিষয়টি জানতে পেরেই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই চুরির সঙ্গে বন বিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...