• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার

রিপোটার : / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি উল্টোলেজি বানর (সিংহ বানর) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় বৈদ্যুতিক শকে আহত হয়ে একটি বানর মাটিতে পড়ে যায়। বিষয়টি সাংবাদিক তিমির বণিকের নজরে এলে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, বৈদ্যুতিক শকে আহত বানরটি একটি উল্টোলেজি বানর, যা স্থানীয়ভাবে সিংহ বানর নামেও পরিচিত।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সতর্কতার সঙ্গে আহত বানরটিকে উদ্ধার করেন। উদ্ধার শেষে বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বন্যপ্রাণী প্রায়ই আহত বা মারা যায়। এ ধরনের দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক লাইন ও বন্যপ্রাণীর চলাচলের পথের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।  বর্তমানে বানরটি লাউয়াছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে


আরো সংবাদ পড়ুন...