• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

বাহুবলে ওসিকে হুমকির ঘটনায় বিএনপি নেতা তুষার আটক

রিপোটার : / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

  • ডেস্ক নিউজ :হবিগঞ্জের বাহুবল মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম-কে হুমকির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার-কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
    এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলাম-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এর আগে, ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি তুষার ও ওসি সাইফুল ইসলামের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। তবে অডিওটির সময়কাল নিশ্চিত হওয়া যায়নি। ভাইরাল কল রেকর্ডে বিএনপি নেতা তুষার ওসিকে হুমকি দিয়ে বলেন, “বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।”
    ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও আটক সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো সংবাদ পড়ুন...