• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় মিলল মনিপুরী তরুণীর মরদেহ

রিপোটার : / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রুবেল আহমদ, : মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে শহরের মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুক্লা সিং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি একাই ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

 

শুক্লা সিনহা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পরিবারের সদস্যরা শুক্লা সিংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এতে উদ্বিগ্ন হয়ে তার মা প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিতে বলেন। পরে প্রতিবেশীরা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় শুক্লা সিংকে ঝুলন্ত দেখতে পান তারা।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ পড়ুন...