• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভেজাল চায়ের বিরুদ্ধে অভিযান: শ্রীমঙ্গলে ২ টনের অধিক চা পাতা জব্দ ও ধ্বংস ৫০ হাজার টাকা জরিমানা

রিপোটার : / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ আহাদ মিয়া, শ্রীমঙ্গল : 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভেজাল চায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই টনের বেশি ভেজাল চা পাতা উদ্ধার করে ধ্বংস করেছে প্রশাসন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের সিক্কা গ্রামে আব্দুল করিম (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির ভেতর থেকে দুই টনের অধিক ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই নষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় র‌্যাব-৯ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের এএসপি মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভেজাল চা পাতা তৈরির একটি স্থানে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল চা পাতা উদ্ধার করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল চা পাতা তৈরি করে বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। এ ধরনের ভেজাল চায়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, অভিযানে অবৈধভাবে তৈরি দুই টনের বেশি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা ভেজাল চায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...