• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

মৌলভীবাজারে স্বজন সমাবেশের উদ্যোগে হকার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোটার : / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পত্রিকা বিক্রেতা হকার ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনীস্থ হাসান ম্যানশনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের । পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের জেলা সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক এডভোকেট ড. মুহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিক্ষাবিদ বাবুল উদ্দিন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও শ্রমিক নেতা আলখাছ উর রহমান, হকার সমিতির সভাপতি আশিক মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় অতিথিরা মৌলভীবাজার শহরের পত্রিকা বিক্রেতা হকার ও বিভিন্ন শ্রেণি-পেশার শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।


আরো সংবাদ পড়ুন...