শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো.মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)এমপি,মৌলভীবাজার জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো:মনিরুল ইসলাম,মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।