• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন,আহবায়ক সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল 

রিপোটার : / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি:শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন(দৈনিক যুগান্তর)আহবায়ক ও রুবেল আহম্মেদ (দৈনিক দিনকাল)সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান পরিচালনা পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্য’র এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক পদে আবুজার রহমান বাবলা ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য -১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ পদে শামসুল ইসলাম শামিম(সময়ের আলো),সদস্য-৩: নূর মোহাম্মদ সাগর(দৈনিক করতোয়া) নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদ এর সভাপতিত্বে জরুরি সভায় অন্যদের মধ্যে সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব,সাইফুল ইসলাম,এম মুসলিম চৌধুরী,মামুন আহমেদ,বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মামুন আহমেদ,শাহাব উদ্দিন আহমেদ,কাজী গোলাম কিবরিয়া,মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ,সনেট দেব চৌধুরী বক্তব্য রাখেন।

 


আরো সংবাদ পড়ুন...