• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, সালিশের সিদ্ধান্তও মানছেন না অভিযুক্তরা কমলগঞ্জে বিয়ের আয়োজন করেও আসেনি বরপক্ষ, যৌতুকের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত ও আইনগত সুরক্ষায় কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা

সাংবাদিকদের পেশাগত ও আইনগত সুরক্ষায় কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার

রিপোটার : / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের পেশাগত ও আইনগত সুরক্ষায় কাজ করছে সরকার: প্রধান তথ্য অফিসার 

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

শনিবার (২১ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসিন অডিটোরিয়ামে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, পেশাগত মর্যাদা ও যথাযথ সম্মানী নিশ্চিত করতে গণমাধ্যম সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীনসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...