শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদি উচ্চ শিক্ষায় যুক্তরাজ্য গমন উপলক্ষে সম্মাননা প্রদান।
নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সিনিয়র সদস্য মামুন আহমেদ এর ছেলে ইফতেখার আহমেদ মাহদি স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর পক্ষ থেকে তাকে বিদায় ও সম্মাননা প্রদান করা হয়। সে যুক্তরাজ্যের University of westminster এ Data science and analytics বিষয়ে স্কলারশিপ পেয়ে গ্রাজুয়েশন কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে।এর আগে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পায় ও IELTS কোর্সে ৭ পয়েন্ট পায়। তার পিতা প্রেসক্লাবের একজন সদস্য হিসেবে ক্লাবের সকল সদস্য তার এ অভাবনীয় ফলাফলে প্রেসক্লাবের সকল সদস্য গর্বিত। ফলে তাকে ফুলেল শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়।বুধবার রাত ৯ টায় ক্লাব আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান,মামুন আহমেদ,ইসমাইল মাহমুদ,ছৈয়দ ছায়েদ আহমেদ,আব্দুর রব,নূর মোহাম্মদ সাগর,সুলতান মাহমুদ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু,ছাত্র নেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল,তাঈম আহমেদ ও মাহদির ক্লাসমেট বৃন্দ।