• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

শ্রীমঙ্গল বাজারে অভিযান: উদ্ধার তিন বিরল সুন্ধি কাছিম

রিপোটার : / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ আহাদ মিয়া, : মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিরল প্রজাতির সুন্ধি কাছিম উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কাছিমগুলো বিক্রির উদ্দেশ্যে বাজার এলাকায় আনা হয়েছিল। তবে অভিযানের সময় বন্যপ্রাণী বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাছিমগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাছিম তিনটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কাছিমগুলো নিরাপদে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত কাছিমগুলোকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে লাউয়াছড়া ডরমেটরী লেকে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...