• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ শ্রীমঙ্গলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শ্রীমঙ্গল সম্রাট ফিলিং স্টেশনের মালিকানা দাবি শেখ আহমদ আফজালের

রিপোটার : / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শ্রীমঙ্গল সম্রাট ফিলিং স্টেশনের মালিকানা দাবি শেখ আহমদ আফজালের

শ্রীমঙ্গল প্রতিনিধি :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের সম্পত্তি আদালতের প্রকাশ্য নিলামে ক্রয় করেছেন বলে দাবি করেছেন শেখ আহমদ আফজাল। তবে প্রয়োজনীয় দলিল নিবন্ধন ও নামজারি সম্পন্ন করার পরও সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিয়ে জটিলতার অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের স্থানীয় পানসি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ আহমদ আফজাল জানান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দায়ের করা অর্থঋণ মামলার ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্পত্তিটি ক্রয় করেন। পরবর্তীতে ১৮ মে আদালত তাঁর অনুকূলে বিক্রয় সনদ প্রদান করেন। নিবন্ধিত দলিল ও সরকারি নিয়মে নামজারিও সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

তাঁর দাবি, নিলামে শ্রীমঙ্গলের আলীশারকুল মৌজার ৫৮ শতক জমিসহ নথিতে উল্লেখিত ফিলিং স্টেশনের সম্পদ ক্রয় করেছেন। কিন্তু এরপরও একটি মহল সম্পত্তির দখল ও স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আইনানুগভাবে সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...