• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

সৌদি আরবে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সৌদি আরবে বসবাসরত কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন – সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি।

সম্প্রতি গঠিত ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সংগঠক খালেদ শাহাবুদ্দীন। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফারুক রশীদ চৌধুরী। এছাড়া কমিটিতে আরও ৯ জন প্রাক্তন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ জানান, সৌদি আরবে অবস্থানরত কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সহযোগিতামূলক কার্যক্রম জোরদার এবং কলেজের সার্বিক উন্নয়নে অবদান রাখাই সংগঠনের প্রধান লক্ষ্য।

তারা আরও জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সৌদি আরবে প্রবাসী অ্যালামনাইদের ঐক্যবদ্ধ করে সামাজিক, শিক্ষামূলক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।


আরো সংবাদ পড়ুন...