• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

নির্বাচনী ফান্ডের ৮৭৭১১২ টাকা ফেরত দিয়েছেন তাসনূভা

অনলাইন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাসনূভা জাবীন নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৫৭ শতাংশ বা ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত দিয়ে দিয়েছেন।

আজ বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে অনুদান দাতাকে চিহ্নিত করতে সংশ্লিষ্ট অনুদান দাতাদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক নেত্রী।

ফেসবুক পোস্টে তিনি বলেন,  ‘নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন।’

তাসনূভা জাবীন আরো লেখেন, ‘যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা এক হাজার থেকে ১০ হাজার (১০০০-১০০০০) পর্যন্ত টাকা পাঠিয়েছেন মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে।

বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।’

টাকা ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাজনূভা জাবীন লেখেন, ‘আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।

আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দেবে আমি কতটুকু কি করতে পারি। ইনশাআল্লাহ।’

যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি তাদেরকে ফর্মটা পূরণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী। এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে বলে জানান তিনি


আরো সংবাদ পড়ুন...