• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ শ্রীমঙ্গলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শীতের রাতে মানবিক উষ্ণতা: আলীনগর চা বাগানে শীতার্তদের পাশে যুব উন্নয়ন ফোরাম

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

হিমেল হাওয়ার দাপটে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিতে আলীনগর চা বাগানের শীতার্ত মানুষের পাশে দাঁড়াল কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরাম। সংগঠনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বাগানের বাজার লাইনে শতাধিক চা শ্রমিক ও প্রবীণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতা বৃদ্ধির ফলে চা বাগান এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়তে থাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই শীতবস্ত্র নিতে ভিড় করেন শ্রমিক ও বৃদ্ধরা। কম্বল পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ. জে. এম. রফিউল আলম রানা। তিনি বলেন, “চা শ্রমিকদের শ্রমে দেশের অর্থনীতি এগিয়ে চললেও তাদের জীবনমান উন্নয়নে আরও সামাজিক উদ্যোগ প্রয়োজন। যুব উন্নয়ন ফোরামের এ আয়োজন মানবিক দায়বদ্ধতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সঞ্জয় কৈরী। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল দান নয়, এটি সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও চা শ্রমিক ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সমাজসেবী সজল কৈরী এবং জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁরা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই পারে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি সুমন রবি, সম্পাদক সৌরভ বীন, সহ-কোষাধ্যক্ষসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। শেষে অতিথিরা শীতার্ত শ্রমিক ও প্রবীণদের হাতে কম্বল তুলে দেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মানবিক কর্মসূচি সমাজে সহমর্মিতা ও সামাজিক সংহতি আরও সুদৃঢ় করবে এবং শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করবে।


আরো সংবাদ পড়ুন...